চলমান ছুটির মেয়াদ বাড়ছে আগামী ১৬ মে পর্যন্ত। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ছুটির প্রস্তাবনাটি আগামীকাল প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে অনুমোদনের জন্য। করোনার সংক্রমণ রোধে সরকার গত ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে। প্রথম দফায় সরকার ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়েছিল। পরবর্তীতে আরও চার দফা ছুটির মেয়াদ বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়।
মন্ত্রী বলেন, তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটির প্রস্তাব পাঠিয়েছেন। তাঁরা অবশ্য ১৫ মে পর্যন্ত প্রস্তাব করেছেন। তবে পরদিন শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আগামীকাল রোববার বা পরদিন সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।






