সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ১৩৯ রানেই গুটিয়ে গেল ঢাকা ডায়নামাইটস। জবাবে ব্যাট করতে নেমে কঠিন ম্যাচ পাহাড়সম করে ফেলে চিটাগাং। ম্যাচের শেষ বলে ছক্কা মেরে জয় নিয়ে মাঠ ছাড়েন ফ্রাইলিঙ্ক।বিপিএলের ২৪তম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে সহজ ম্যাচ কঠিন করে জিতল চিটাগাং ভাইকিংস। ১৪০ রানে টার্গেটে ব্যাট করতে নেমে এক বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় চিটাগাং।
রবি ফ্রাঙ্কলিংকের পর আবু জায়েদ রাহীর আঘাত। চিটাগং ভাইকিংসের এই দুই পেসারের গতির মুখে পড়ে ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা ঢাকা ডায়নামাইটস।৫৬ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া ঢাকা ডায়নামাইটসকে খেলায় ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেন সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান। পঞ্চম উইকেটে তাড়া ৩৯ রান যোগ করেন।






