সকাল ৮টা নাগাদ সূর্য উঁকি দিলেও ঘন কুয়াশার কারণে ছড়াতে পারেনি উত্তাপ। কুয়াশায় হিমেল হাওয়ায় তীব্র হচ্ছে শীত। প্রতিদিন একটু একটু করে বাড়ছে শীতের অনুভূতি। এছাড়াও, হিমালয় থেকে বয়ে আসা হিম বাতাস ও কুয়াশায় ঢেকেছে পঞ্চগড় ও তেঁতুলিয়া।
রবিবার সকাল ৬টায় উত্তরের এই জেলায় সর্বনিম্ন ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগার কার্যালয়। গতকাল সকালে ১৭.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, গত কয়েকদিন ধরে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। আজ রবিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল শনিবার ১৭ দশমিক ০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছিল। সামনের দিকে যত যাবে তাপমাত্রা আরও কমতে শুরু করবে।






