রোববার নতুন করে আরও ৪১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৪১৬ জনে পৌঁছাল। রোববার বেলা আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন সুস্থ হয় বাড়ি ফিরে গেছেন। এ পর্যন্ত ১২২ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে যারা শুধু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এখানে শুধু সেই তথ্য আমরা দিচ্ছি। করোনায় আক্রান্ত বেশিরভাগই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। বাড়িতে যারা সুস্থ হচ্ছেন সেই তথ্য আমরা এখানে দিচ্ছি না।






