তারেক রহমান গতকাল শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছেন, এবার দেশ গড়ার পালা। দেশ গঠনে যেকোনো মূল্যে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে এবং কোনো ধরনের সহিংসতা, প্রতিশোধ বা উসকানিমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারেক রহমান দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, ‘জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা।
দলের নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহবান জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কোথাও কোথাও ভুল-বোঝাবুঝি বা উত্তেজনা তৈরি হয়ে থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয়।






