তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা : ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরা হতে অতিরিক্ত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির উদ্বোধন করেছেন।
আজ রোববার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপি‘র সভাপতিত্বে অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম রওশন আরা মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, জেলা প্রশসাক জাহাংগীর আলম, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, কুমিল্লা মহানগর আওয়ামীলী সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রিপুরা-ভারত, কুমিল্লা-বাংলাদেশ আন্তঃদেশীয় গ্রীড সংযোগে যা যুক্ত হয়েছে বাংলাদেশ অংশে মোট সঞ্চালন লাইন-৪৭ কি.মি.। ৪০০ কেভি লাইন- ৩৮ কি.মি. ভারত সীমান্ত হতে কুমিল্লা উত্তর সাব-স্টেশন পর্যন্ত। এতে কুমিল্লা অঞ্চলে মানসম্পন্ন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাহিদা পূরণে সহায়তা করবে।






