ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে মান বাঁচল বাংলাদেশের। কারণ মাত্র ৬০ রানেই ৬ উইকেট হারিয়েছিল স্বাগতিকরা। প্যাভিলিয়নে ফিরেছিলেন তারকা ব্যাটসম্যানরা।কিন্তু একজনের ক্যারিয়ারের ৯ম টি-টোয়েন্টি ম্যাচ, আরেকজনের মাত্র ২য় টি-টোয়েন্টি। সেই দুজন মোসাদ্দেক হোসেন সৈকত আর আফিফ হোসেন ধ্রুব মান বাঁচালেন দেশের। দলের ‘নামীদামী’ সব ব্যাটসম্যানের ব্যর্থতার পর হাল ধরেন তারা। তাদের দারুণ ব্যাটিংয়েই প্রায় হেরে বসা ম্যাচটি রূপ নিল থ্রিলারে। ৭ম উইকেটে দুজন উপহার দেন ৮২ রানের ম্যাচ বাঁচানো জুটি।






