আজ রবিবার থেকে সর্বসাধারণের প্রয়োজনীয়তায় ব্যাংক খোলা থাকলেও সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত কর্মঘণ্টা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৪ মার্চ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, গ্রাহকের লেনদেনের সুবিধার্থে রোববার (২৯ মার্চ) থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত সাধারণ ছুটি সময় ৫ দিন সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে।
করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত সাধারণ ছুটির সময় দেশের ব্যাংকিং ব্যবস্থার কর্মঘণ্টা কমিয়ে এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের শাখায় লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা।






