আট বছর পর প্রথমবারের মতো গোপন কারাগার থেকে বের করা হয় ব্যারিস্টার আরমান । হাসিনা সরকারের পতনের পরপরই সামনে আসে আয়নাঘর বা গোপন কারাগার। কিন্তু দেশে ঘটা যাওয়া হাসিনা সরকারের পতনের এক অভ্যুত্থানের মাধ্যমে যে তার মুক্তি হলো সে ব্যাপারে তখনো তার কোনো ধারণা ছিল না। ৪০ বছর বয়সী আরমান বলেন, ‘আট বছরের মধ্যে তখনই আমি প্রথম মুক্ত বাতাসের সংস্পর্শে আসি। তবে আমি ভেবেছিলাম তারা আমাকে হত্যা করতে যাচ্ছে।
ব্যারিস্টার আরমানকে গুম করার চার সপ্তাহ পরে তার বাবা জামায়াতে ইসলামী বাংলাদেশের অন্যতম নেতা মীর কাশেম আলীকে ফাঁসিতে ঝোলানো হয়। এরপর বন্দি থাকা অবস্থায় তিন বছর পর এক রক্ষী মুখ ফসকে ফাঁসির কথা বলে দেন তাকে। তিনি বলেন, ‘আমার এই মুক্তি সম্ভব হয়েছে কিছু তরুণের কারণে। যখন আমি দেখি শিশু-বাচ্চারা নেতৃত্ব দিচ্ছে তখন আমি আশাবাদী হই। এটা নতুন বাংলাদেশ তৈরি একটি সুযোগ।’






