জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের কাকরাইল সামনে আজ শনিবার সকাল থেকে পুলিশ সদস্য মোতায়েন আছেন। দলটির কার্যালয় ঘিরে রাজধানীর কাকরাইল এলাকায় সেনাবাহিনীর একাধিক দলকে টহল দিতে দেখা গেছে। তবে ভাঙচুর–অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কার্যালয়টিতে জাপার কোনো নেতা–কর্মীকে দেখা যায়নি।
পুলিশের নিষেধাজ্ঞার পর জাতীয় পার্টি তাদের আজকের সমাবেশ স্থগিত করেছে। তবে যেহেতু সমাবেশ ও পাল্টা কর্মসূচির ঘোষণা ছিল, সে কারণে ওই এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।






