রোববার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ৮হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৭৩ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২২ হাজার ৬৬৮ জন।
সর্বশেষ মারা যাওয়া ১৪ জনের বয়স সংক্রান্ত তথ্য উল্লেখ করে তিনি জানান, এদের মধ্যে ৮১ থেকে ৯০ বছর বয়সী ১ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৩ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১ জন ও ১১ থেকে ২০ বছর বয়সী ১ জন রয়েছেন। এদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে, আরেকজনের মৃত্যু হয়েছে বাসায়।






