আজ বেলা ১১টায় কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, যুগ্ম-সাধারন সম্পাদক এস.এম আক্কাস আলি, গোপালগঞ্জ পৌর সভার মেয়র কাজী লিয়াকত আলী, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলার সাবেকে উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌরসভার সাবেক মেয়র ইলিয়াস হোসেন সরদারসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






