মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি তেলের সংকটে এখন পর্যন্ত বাংলাদেশে কোন জিনিসটা ব্যহত হয়েছে- এই প্রশ্ন করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা এফএও।
অর্থনীতিবিদ ও জ্বালানি বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আসন্ন জাতীয় বাজেটে জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে, যা সামষ্টিক অর্থনীতির ওপর নতুন চাপ তৈরি করবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত আরও তীব্র হলে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারের কাছাকাছি পৌঁছাতেও পারে।






