মাঙ্কিপক্সে আক্রান্ত রোগীদের দুই সপ্তাহ এমনকি সম্ভব হলে চার দিনের মধ্যেই গুটিবসন্তের টিকা দিতে হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন এক সংবাদ সম্মেলনে বলেন, মাঙ্কিপক্সের উপসর্গ সাধারণত ১ থেকে ১০ দিন পর্যন্ত স্থায়ী হয়। ইনকিউবেশন পিরিয়ড গড়ে ১২ দিন, ক্ষেত্রবিশেষে তা ৪ থেকে ২১ দিন পর্যন্ত স্থায়ী হয়। এজন্য ২ সপ্তাহের মধ্যে, সম্ভব হলে ৪ দিনের মধ্যে এটিকা ব্যবহার করতে হবে। গুটিবসন্তের টিকা মাংকিপক্স থেকে শতকরা ৮৫ ভাগ সুরক্ষা দিয়ে থাকে।
তিনি বলেন, মাঙ্কিপক্স একটি ডিএনএ ভাইরাস। কাউপক্স, ভ্যাক্সিনিয়া এবং ভ্যারিওলা (স্ম্যালপক্স) এই গ্রুপের ভাইরাস। এটি একটি জুনোটিক ভাইরাস। মানুষ থেকে মানুষে সংক্রমণই সবচেয়ে ভয়ঙ্কর মাধ্যম বলে বিবেচিত। ৯০ শতাংশ রোগী ১৫ বছরের কম বয়সী শিশু। ১৯৫৮ সালে ল্যাবরেটরিতে প্রথম বানরের দেহে এই ভাইরাসের সংক্রমণ প্রথম দেখা দিয়েছিল বলে ১৯৭০ সালে এর নামকরণ হয় মাঙ্কিপক্স।
এটি ২ থেকে ৪ সপ্তাহ ধরে চলতে থাকে। এগুলো মুখমণ্ডল, শরীর, হাত-পা এবং মাথার ত্বকে হতে পারে। হাতের তালু এবং পায়ের পাতায় ক্ষত দেখা যেতে পারে, এগুলো ব্যথাহীন হয়। যদি ব্যথা থাকে তাহলে এটি সেকেন্ডারি ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে হতে পারে। চুলকানি থাকতে পারে।






