সম্প্রতি র্যাব ও পুলিশ সদস্যরা মাদক বিরোধী অভিজান চালিয়ে যাচ্ছেন।এতে মাদকের সরবরাহ কমেনি বরং আরও বেড়ে গেছে মাদকের দাম।
মোহাম্মাদপুর বসতি ও তেজগাও রেল লাইন এলাকায় অনুসন্ধান করে জানা গেছে, কমেনি মাদক সরবরাহ তবে মাদক এর দাম বেড়ে গেছে প্রায় তিন থেকে চার গুন। এখান কার কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন তাদের অভিজান অব্যহত রয়েছে। যেকোন অনুসন্ধান এ তারা ছুটে যান ঘটনা স্থলে।তাদের বক্তব্য, ধিরে ধিরে কমে যাবে সকল প্রকার মাদক সরবরাহ। এই অভিজানে প্রায় সময়ে ভোগান্তিতে পরতে হচ্ছে নানান পেশার সাধারন মানুষদের।






