গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন গুরুতর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আজ শুক্রবার জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন।
স্পিকার বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন।পদত্যাগপত্রে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভোগার কথা জানিয়েছেন। পাশাপাশি স্নায়বিক এক রোগে মাঝেমধ্যেই অচেতন হয়ে পড়ার কথাও বলেছেন।






