এ ব্যাপারে জাফর ফারুকি এখনও পর্যন্ত কোনও মন্তব্য না করলেও, বৃহস্পতিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হন বোর্ডের আইনজীবী শহিদ রিজভি।  তিনি জানান, মধ্যস্থতাকারীদের নিজেদের মতামত জানিয়েছে বোর্ড। বিষয়টি আদালতের বিচারাধীন। তাই এখনই এ নিয়ে মন্তব্য করা উচিত হবে না। তবে মধ্যস্থতাকারী কমিটির রিপোর্টে হিন্দু-মুসলিম দু’পক্ষই খুশি হবে বলে দাবি করেন তিনি। কিন্তু মামলায় মুসলিম পক্ষের একাংশ ওয়াকফ বোর্ডের সঙ্গে একমত না হওয়ায়, অযোধ্যা মামলার নিষ্পত্তি আদৌ সম্ভব কি না, নতুন করে এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্র: আনন্দ বাজার