দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৪জন মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৮৪৫ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু এবং শনাক্ত দুটোই ঊর্ধ্বমুখী। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ৮ হাজার ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। আর মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪ হাজার ১২০ জন। এর আগে গত ১৩ জানুয়ারি গতকালের চেয়ে বেশি ৮৯০ জনের করোনা শনাক্ত হয়।
এর আগে রোববার অধিদপ্তর জানায়, আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১১ জনের মৃত্যু এবং ৬০৬ জন আক্রান্ত হয়েছেন।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ২১৯টি পরীক্ষাগারে ১৬ হাজার ৬৬০টি নমুনা সংগ্রহ করা হয়। অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯৫৮টি নমুনা।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪.৯৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১১৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪ হাজার ১২০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমকি ৪৬ শতাংশ।






