করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন বন্ধের বিরল ঘোষণা দিয়েছিল সৌদি আরব। সাত মাস পর প্রথমবারের মতো বিদেশিদের কাবায় প্রবেশের সুযোগ দেয়া হল।
দশ হাজারের মতো বিদেশি মুসলিম রবিবার ওমরাহ পালন করেছেন। এবছর করোনাভাইরাস এসে সব কিছু বদলে দিয়েছে। হজ এবং ওমরা সবই বন্ধ ছিল সাত মাস।

REUTERS
সৌদি আরব পৌঁছানোর পর ওমরা পালনকারীদের ‘সেল্ফ আইসোলেশন’ বা অন্যদের থেকে একদম বিচ্ছিন্ন থাকতে হয়েছে তিনদিন। এরপরই তাদের কাবায় প্রবেশের অনুমতি মিলেছে তাদের।

REUTERS
সৌদি আরবে প্রায় সাড়ে তিন লক্ষ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা সাড়ে পাঁচ হাজারের মত। শনাক্ত ব্যক্তিদের প্রায় সবাই সেরে উঠেছেন। সৌদি আরব এখন ধাপে ধাপে বিধিনিষেধ প্রত্যাহার করছে, মসজিদগুলো খুলে দিচ্ছে।

REUTERS
স্থানীয়দের জন্যেও নিষেধাজ্ঞা ছিল। তবে অক্টোবর থেকে সৌদি নাগরিকদের ওমরাহ পালন করতে দেয়া হচ্ছে।

REUTERS
এবছর মোটে ১০ হাজারের মতো মুসলিমকে হজ পালন করার সুযোগ দেয়া হয়েছে। যেখানে সাধারণত প্রতি বছর গড়ে ২৫ লাখের মতো মুসলিম হজ পালনের সুযোগ পান। নিচের পুরনো এই ছবিতেই এবছরের সাথে পার্থক্য পরিষ্কার।

REUTERS
সূত্র: BBC Bangla






