বাংলাদেশের সাধারণ নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ই ফেব্রুয়ারি ২০২৬।
সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের নাশকতামূলক ঘটনা এড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে যানবাহন এবং সন্দেহজনক ব্যক্তিদের নিয়মিত তল্লাশী করছে এবং আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে টহলে ড্রোন এবং বডি অর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রে দিবা-রাত্রি টহল পরিচালনার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।
ঢাকা সিটির উত্তর ও দক্ষিণে দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল রবি ও সোমবার এসব জনসভায় তিনি বক্তব্য দেবেন।
আজ শনিবার দুপুরে হবিগঞ্জে এক জনসভায় এ কথাগুলো বলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। হবিগঞ্জ শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান।






