কিছু কিছু অসাধু ব্যবসায়ী সুধু সুযোগের অপেক্ষায় থাকে কিভাবে মূল্য বৃদ্ধি করা যায়। ঠিক তেমনি করেই ঈদ কে সামনে রেখে মাছ মুরগির দাম বৃদ্ধি করছেন তারা। গরুর মাংসের কেজি ৪৫০ টাকা মেয়র কতৃক নির্ধারন করে দেয়ার পরেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর কিছু এলাকায় এখন ও ৫০০ টাকা কেজি মাংস বিক্রি হচ্ছে।এসব অসাধু ব্যবসায়ীই রোজার শুরুতে কোনো কারণ ছাড়া নিত্যপ্রয়োজনীয় অধিকাংশ পণ্যের দাম বাড়িয়ে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা।
শুক্রবার রাজধানী ঢাকার কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, ফার্মের লেয়ার মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। গত সপ্তাহে ১৪০ থেকে ১৫০ টাকায় বিক্রি হওয়া ফার্মের লেয়ার মুরগি শুক্রবার খুচরা বাজারে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রিকরতে দেখা যায়। পাকিস্তানি জাতের কক মুরগি ২০০ টাকা থেকে বেড়ে বিক্রি হয় ১৪০ টাকা পর্যন্ত। মাঝারি আকারের এক হালি কক মুরগির দাম হাঁকা হয় ৮০০ থেকে এক হাজার টাকা। আর দেশি মুরগির দাম তো আকাশ ছোঁয়া। কেজি পড়ছে ৪০০ থেকে ৫০০ টাকা।কেজিতে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে সবধরণের মাছের। বাজারে গতকাল মাঝারি আকারের একেকটি ইলিশ বিক্রি হয় ৯০০ থেকে এক হাজার টাকাদরে।






